বিতর্কের আবহে এই নিয়ে দ্বিতীয় বার মোছা হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াললিখন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশের পরে রবিবারই যাদবপুরের দেওয়াল থেকে ছাত্রছাত্রীদের লেখা স্লোগান মুছে দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রকাশ্যে নয়। রাতের অন্ধকারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে মোছা হল দেওয়াল লিখন! ছাত্রছাত্রীরা মাঝরাতে সেই খবর পেলেন কিন্তু হস্টেলের বাইরে বেরোতে পারলেন না। দেওয়ালের গায়ে সাদা রঙের প্রলেপে ঝাপসা হয়ে যাওয়া কার্ল মার্ক্সের উক্তি, মুছে যাওয়া স্লোগান তাঁরা দেখলে পেলেন গভীর রাতে। যখন দেওয়াল মুছতে আসা মানুষজন বেরিয়ে গিয়েছে ক্যাম্পাস থেকে। বুধবার এমনই অভিযোগ এনেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ।
ঠিক কী হয়েছিল রাতে, সে ব্যাপারে জানিয়েছেন, রেভেলিউশনারি স্টুডেন্টস ফ্রন্ট (আরএসএফ)-এর যাদবপুর ইউনিটের সেক্রেটারি ইন্দ্রানুজ রায়। তাঁর অভিযোগ, ‘‘রাত সাড়ে ১২টা নাগাদ আমার কাছে খবর আসে, কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার লোক বলে পরিচয় দিয়ে যাদবপুর ক্যাম্পাসের ৪ নম্বর গেট দিয়ে বেশ কয়েক জন ক্যাম্পাসে ঢুকছে। তারা জানায় যে, পুরসভার লোক সেখানে এসেছে দেওয়াললিখন হোয়াইট ওয়াশ করতে। পুলিশ তাদের গার্ড দেওয়ার জন্য এসেছে।’’
একটি মন্তব্য পোস্ট করুন